জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নে ৩২ কোটি ৪০ লাখ ডলার, উপকৃত হবেন ২৫ লাখ মানুষ
আইএফএডির সঙ্গে ছয় বছর মেয়াদি দুটি নতুন প্রকল্পে হাওর, উপকূল, চর ও বরেন্দ্র এলাকায় গ্রামীণ সড়ক, বাজার ও আশ্রয়কেন্দ্র তৈরি হবে এবং তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র কৃষকেরা অর্থায়ন পাবেন।

বাংলাদেশ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) মোট ৩২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের দুটি প্রকল্প শুরু করেছে। ছয় বছরে প্রায় ২৫ লাখ মানুষ এর সুফল পাবেন।
ডেনমার্কের সহায়তায় ১১ কোটি ২০ লাখ ডলারের প্রথম প্রকল্পে বন্যাপ্রবণ হাওর ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ৩৩টি উপজেলায় গ্রামীণ সড়ক, হাটবাজার, নৌঘাট ও উঁচু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। আগাম বন্যা সতর্কবার্তা, খরার পূর্বাভাস এবং তরুণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থান প্রশিক্ষণও এতে থাকবে।
পিকেএসএফের মাধ্যমে বাস্তবায়িত ২১ কোটি ২০ লাখ ডলারের দ্বিতীয় প্রকল্পে হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলের আড়াই লাখের বেশি গ্রামীণ পরিবার অর্থায়ন, দক্ষতা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সহায়তা পাবে।


