৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবায় ২৫ কোটি ইউরোর পরিকল্পনা
মা ও নবজাতকের সেবা এবং ক্যানসার চিকিৎসায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২৫ কোটি ইউরো ব্যয় করবে বাংলাদেশ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে মিলে ২৫ কোটি ইউরোর নারী স্বাস্থ্য উদ্যোগ ঘোষণা করেছে বাংলাদেশ। ১০ অক্টোবর জার্মানির বার্লিনে এটি ঘোষণা করা হয়। ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরী এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।
এই অর্থে মা ও নবজাতকের সেবা, জরুরি প্রসূতি সেবা এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসারের পরীক্ষা ও চিকিৎসা জোরদার করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা, রেফারেল সেবা, জেলা হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবাও এর আওতায় থাকবে।
২০২১ সালে মহামারি মোকাবিলার জন্য অনুমোদিত একটি ঋণের অর্থ এই কাজে লাগানো হচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্মসূচিটি তৈরিতে সহায়তা করেছে এবং কারিগরি সহায়তার জন্য অন্তত ২ কোটি ৫০ লাখ ইউরো অনুদান সংগ্রহ করছে।


